সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী কর্তৃক দায়ের করা এ রিটে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়েছে। গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে প্রকাশ্যে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে।
(১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ রিট করেন। রিটের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
এছাড়া, সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে রিটে।
উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে-দুপুরে এসব পাথর তোলা হয় এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।