প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জমি নিয়ে বিরোধে মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু: মেয়ে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫

মানিকগঞ্জের শিবালয়ে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু ঘটেছে। সোমবার (১১ আগস্ট) রাতে উপজেলার তেওতা ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ময়েন শেখ (৭০) ছিলেন উপজেলার আলোকদিয়া চরের বাসিন্দা।

ময়েন শেখ তার স্থাবর সম্পত্তি ছেলে-মেয়েদের মধ্যে বণ্টন করেছেন। তাঁর মেয়ের হাবেজা খাতুন (৩০), যিনি বিদেশ ফেরত ও স্বামী পরিত্যক্তা, দুই বছর ধরে তার সঙ্গে একই এলাকায় বসবাস করছিলেন। পাবনার সুজানগর উপজেলার ময়েন শেখের নামে থাকা ১৬ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি হাবেজার নামে লিখে দেয়া হলেও বাকি ৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি লিখে দেওয়ার জন্য হাবেজা মাঝেমধ্যে বাবাকে চাপ দিতে থাকেন, কিন্তু ময়েন শেখ রাজি হননি।

সোমবার রাতে জমি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাবেজা ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

ঘটনার পর হাবেজা খাতুনকে পুলিশ গ্রেপ্তার করে এবং মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, নিহতের ছেলে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা