প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্যাংকের ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ধোড়করা বাজার শাখা থেকে তিন কোটি টাকার বেশি ঋণ নিয়ে পরিশোধ না করায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল কনকাপৈত ইউনিয়নের তারাশাইল বাজারের এসএম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও পাশ্ববর্তী চন্দ্রপুর গ্রামের মরহুম মীর হোসেন মিয়াজীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার সহকারী উপ-পরিদর্শক জামাল হোসেন।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ধোড়করা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুবুল হক বলেন, ২০১৬ সাল থেকে ব্যবসার জন্য সাইফুল ইসলাম ধাপে ধাপে ব্যাংক থেকে তিন কোটি টাকার বেশি ঋণ গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যাংকের পাওনা টাকা পরিশোধ করার জন্য চাপ দিলেও তিনি কর্ণপাত করেনি। এরপর ব্যাংক কর্তৃপক্ষ সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। একটি মামলায় আদালত সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার দুপুরে পুলিশের একটি টিম তারাশাইল বাজার থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক জামাল হোসেন বলেন, চেকের মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা