প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

ভ্যানচালক মিজানকে হ’ত্যার পর মাটিচাপা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫

মাদারীপুরের শিবচর উপজেলায় অটোভ্যানচালক মিজান শেখ (৪৫) হত্যার পর মাটি চাপা দিয়ে ভ্যান চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নিহত মিজান শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নওডোবা ইউনিয়নের উমেদ আলী গোমস্তাকান্দি গ্রামের হাসেম শেখের ছেলে শামীম শেখ ওরফে নুরুল আমিন (৩৫), মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি গ্রামের মৃত তারা মিয়া হাওলাদারের ছেলে হুমায়ন হাওলাদার (৩৯), একই উপজেলার পাচ্চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের আব্দুল হক চোকদারের ছেলে লিটন চোকদার (৩৪) এবং নমুকান্দি (কাঠালবাড়ী) গ্রামের মৃত শামসুল হক মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বর (৩৮)।

গ্রেপ্তার আসামিদের কাছ থেকে নিহত মিজানের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে ভ্যান চুরি সম্পর্কিত প্রতিহিংসা থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তদন্ত অভিযান চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা