জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি বলেন, সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন করলে দেশের মানুষ আরও বেশি শোষণ এবং নির্যাতনের শিকার হবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, বর্তমান ব্যবস্থা থাকলে দেশের গণভবন ও বঙ্গভবনের মতো প্রতীকী প্রতিষ্ঠানও তরুণ প্রজন্মের আন্দোলনে পতিত হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সমালোচনা করে তার কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি।