প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবি শিবির নেতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা সাদিক কায়েম। তিনি এসব চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের প্যানেল থেকে কারচুপির ভোটে নির্বাচিত সাবেক জিএস এবং ফ্যাসিবাদবিরোধীদের ওপর একাধিক হামলার সঙ্গে জড়িত থাকা সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচন ২০২৫-এর মনোনয়ন ফরম তুলেছে আজ।

সিজারের অপরাধের সুস্পষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে হতাশ ও ক্ষুব্ধ করেছে।বিগত ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনাসমূহ তদন্ত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

একই সঙ্গে বিভিন্ন হলে প্রকাশিত ভোটার তালিকায় নাম আসা নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের কার্যকর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা