প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাইলস্টোন দুর্ঘটনায় ৮ দফা দাবি স্বজনদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে ৮ দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে নিহত প্রতি শিশুর জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও ১ কোটি টাকা অনুদান, কলেজ ক্যাম্পাস স্থানান্তর এবং সুষ্ঠু তদন্তের দাবি রয়েছে। মঙ্গলবার মানববন্ধন ও কাফন মিছিল থেকে অভিভাবকরা এসব দাবি জানান।

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর বলেন, সরকারি প্রশিক্ষণের যুদ্ধবিমান আমাদের বাচ্চাদের ওপর পড়েছে। পুড়ে কয়লা হয়ে আমাদের বাচ্চাগুলো মারা গেছে।

এ সময় ওই স্কুলের একজন শিক্ষককে অপসারণে ৭২ ঘণ্টার সময়ও বেঁধে দেন অভিভাবকরা।গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ অনেকে। সূত্র- বিবিসি বাংলা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা