প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুরে সামাজিক কাজে অবদান সরূপ সরকারি নিবন্ধন পেল প্রভাত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫

সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি সরূপ সরকারি নিবন্ধন পেল অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় এর যুউঅ/চাঁদ/২০২৫-১ নং স্মারকে নিবন্ধন সনদ পেল সংগঠনটি।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে নিবন্ধন সনদ গ্রহণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে এদিন সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) লুৎফর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী। এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক।

এদিকে, প্রতিষ্ঠার দীর্ঘসময় পর সরকারি নিবন্ধন সনদ লাভ করায় চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের সকল বিভাগ, রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, শিক্ষকসমাজ, সর্বস্তরের সুধীজনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বলেন, বর্তমানে সংগঠনের কার্য নির্বাহী সদস্য ১১জন ও সাধারণ সদস্য আছেন ২৫ জন। উল্লেখিত সদস্যদের নিয়েই সম্প্রতি সময়ে স্বেচ্ছাসেবী যুব সংগঠন “প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা” সমগ্র জেলা ব্যাপী কাজ করার জন্য সরকারী নিবন্ধন লাভ করেছে। আমরা অতীতের ন্যায় আগামীতেও সংগঠনের প্রতিটি সদস্য হাতে হাত রেখে সামাজিক সকল ভালো কাজে এবং শিক্ষনীয়, ধর্মীয়সহ যুব সমাজের অগ্রউন্নয়নে সংগঠনের পক্ষ থেকে যাবতীয় কার্যক্রম সম্পাদনে কাজ করতে চাই। সে জন্য সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ পূর্বক সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন বলেন, সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ায়, সংগঠনের সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যুব সমাজকে বিশেষ করে মাদক থেকে দূরে রেখে মানব কল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজ বদলে দেয়ার মানসে ও বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের জন্য সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করছি। নিবন্ধন পাওয়ায় সংগঠনের পক্ষে সামাজিক কাজের গতি অনেকগুন বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা