প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, ১৮ আওয়ামী লীগ–ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম নগরের বন্দর থানায় গভীর রাতে মিছিল করতে গিয়ে পুলিশের ধাওয়ার মুখে পড়ে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানা গুরুতর জখম হন। ঘটনাস্থল থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে পালিয়ে যায় তারা। মাথা ও হাতে গুরুতর জখম হয়েছেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা