প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগামীকাল থেকে ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, ফি ৩০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

আগামীকাল থেকে সংগ্রহ করা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর মনোনয়নপত্র । মনোনয়নপত্র ৩০০ টাকা দিয়ে ক্রয় করতে হবে ।আজ সোমবার (১১ আগস্ট) ডাকসুর চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত (সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চীফ রিটার্নিং অফিসারের অফিস হতে প্রার্থীকে সশরীরে সংগ্রহ এবং ১৯ আগস্ট ২০২৫ তারিখ বেলা ৩টার মধ্যে দাখিল করতে হবে। একই সময়ে হল সংসদের মনোনয়ন পত্র সংশ্লিষ্ট হলের হল রিটার্নিং অফিসারগণের নিকট হতে প্রার্থীকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না ।
প্রতিটি ডাকসুর মনোনয়ন ফরমের ফি ৩০০ (তিনশত) টাকা নির্ধারণ করা হয়েছে।ই নিউজটার জন্য একটা ভালো শিরোনাম নিউজ ইনটো লিখে দাও সাথে কিওয়ার্দি ও হ্য়েযাসট্যাগ

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা