প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাংবাদিক তুহিনের দুই শিশু এখনো বাবাকে খোঁজে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

দূর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অবুঝ দুই শিশু পুত্র এখনো খোজে তার নিহত বাবাকে।।বড় ছেলে তৌকির (৭) সোমবার থেকে কিচুটা বুঝতে।শুরু করেছে, ছোট ছেলে ফাহিম (৩) এখনো বুঝে নাই তার বাবা পৃথিবীতে নেই। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত তুহিনের চাচাতো ভাই নাসির উদ্দিন। তিনি জানান, সোমবার (১১ আগষ্ট) ময়মনসিংহের ফুলবাড়ীায়া উপজেলার ভাটিপাড়া গ্রামে নিহত সাংবাদিক তুহিনের বাড়ীতে দোয়ার আয়োজন করা হয়। সে সময় ছোট দুই শিশু বাড়ীতে আগতদের মুখমন্ডলে বাবার ছবি খোজতে থাকে। এ দৃশ্য দেখে আগত মানুষ চোখের জল ফেলেছে।

সোমবার (১১ আগষ্ট) বিকালে নিহত সাংবাদিক তুহিনের বাড়িতে যান ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
নিহত সাংবাদিক তুহিনের বাবা ঢুকরে কেঁদে উপজেলা নির্বাহী অফিসারসহ সাংবাদিকদের দেখে বলতে থাকেন “তোমরা আসছো আমার তুহিন কোথায়”? দাদার মুখে বাবার কথা শুনে আগতদের মুখের দিকে তাকিয়ে
তাদের বাবাকে খোজতে থাকে দুই অবুঝ শিশু। উপজেলা নির্বাহী অফিসার এমন দৃশ্য দেখে কান্নাজড়িত কন্ঠে অবুঝ দুই শিশুসহ তুহিনের বাবা হাসান জামালকে শান্তনা দেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, সাংবাদিক তুহিন হত্যা সরকারকে ভাবিয়েছে। আমাদের কারও কাম্য নয় এমন নিষ্ঠুর হত্যাকান্ড। আমরা চাই এ নিষ্ঠর হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত হোক। প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসুক। আমরা নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে আছি এবং থাকবো। যে কোন প্রয়োজনে আমাদের সাথে যেগাযোগ করলে আমরা পরিবারটির পাশে এসে দাড়াব।
পরে নিহত সাংবাদিক তুহিনের বাবাকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারও সাংবাদিক বৃন্দ কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে নিহত সাাংবাদিক তুহিনের পরিবারকে আর্থিক সহযোগীতা করেন উপজেলা নির্বাহী অফিসার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা