প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম। 

তিনি বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে এক যুবক আহত হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠাই। তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাজউদ্দীনে মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন এলাকায় এক যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে আহত করার খবর ৯৯৯-এ আসে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

যুবকের শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি বলে জানা গেছে।

এর আগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চন্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা