প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছেন কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে বক্তব্য রাখবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা