প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আজ সোমবার (১১ আগস্ট) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে তিন মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।
রাষ্ট্রপক্ষ থেকে বাদীদের হাজির হতে ইতোমধ্যে সমন জারি করা হয়েছে। বাদীরা হলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

এর আগে, গত ৩১ জুলাই একই আদালত মামলাগুলোর চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং আসামিদের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা