প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপিকে নৌকা মার্কায় লড়ার পরামর্শ: সাংবাদিক মাহবুব কামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, “এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, তাহলে জিতে যাবে। আর জেতার পর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দেবে।”
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব কামাল বলেন, “আমাদের এখানে এত ফিলোসফার জন্মেছে যে কথা বলা মুশকিল হয়ে গেছে। সবাই দার্শনিকের মতো কথা বলে, যেন আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না।”

তিনি জানান, চায়ের দোকানে আলাপচারিতায় তিনি মজার ছলে বলেন, আওয়ামী লীগের নিবন্ধন ও নৌকা প্রতীক নেই, তাই এনসিপি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করলে অনেক ভোট পাবে। কারণ, গ্রামীণ ভোটাররা নৌকা মার্কাকে বঙ্গবন্ধুর দল মনে করে।

তার ভাষায়, “একজন অশীতিপর গ্রামীণ ভোটারকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন— আমি ৫৪ সাল থেকে নৌকা মার্কায় ভোট দিচ্ছি। তারা রাজনীতির ঘোরপ্যাঁচ বোঝে না।”

মাহবুব কামাল আরও বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস ও স্মৃতির অংশ। স্মৃতি মুছে দিলে মানুষ জড় পদার্থে পরিণত হয়। অথচ কিছু মানুষ মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে দিতে চাইছে, যা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা