প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে (২৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রবিবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বিকেলে সাড়ে ৫টায় ধানমন্ডি ১৫/এ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার মো. হৃদয় হাসান লাবলু সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি গত ১১ জুলাই মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দেন।

গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তালেবুর রহমান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা