প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত,উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করা পদ্মা এক্সপ্রেস জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পয়েন্টের ত্রুটির কারণে ব্রডগেজ লাইনে ইঞ্জিনসহ কয়েকটি কোচ লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান জানান, ইঞ্জিনসহ দুই-তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণে জয়দেবপুর জংশন হয়ে রেল চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি শিববাড়ি-রাজবাড়ি সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেন অপসারণের কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকারী দল কাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা