প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে পালিয়ে যাওয়ার সময় দীপু মনির ভাগ্নে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। শনিবার (৯ আগস্ট) দুপুরে তাকে সীমান্ত থেকে ভেতরে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার সঙ্গে জড়িত তিন দালালকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) বিপুল অঙ্কের টাকা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন রিয়াজ উদ্দিন। পথে অজ্ঞাত কয়েকজন তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় এবং মহেশপুরের চিহ্নিত দালালদের কাছে তুলে দেয়।

ঘটনা ফাঁস হয়ে গেলে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামের লোকজন রিয়াজ উদ্দিন ও দালাল ফয়েজ উদ্দিন, মিনহাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনকে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে আটক করে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের থানায় নিয়ে যায়।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রিয়াজ উদ্দিনের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, আটক ব্যক্তিদের স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা