প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতার বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। কিশোরগঞ্জ থেকে ধরা পড়া শহিদুলসহ এ মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তুহিনকে হত্যা করা হয় তার হাতে ধরা পড়া একটি হামলার ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর জেরে।

শনিবার (৯ আগস্ট) কিশোরগঞ্জ থেকে শহিদুলকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে শুক্রবার রাতভর গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুইজনকে ধরা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয় ৫ জনকে।

গত শুক্রবার বাসন থানায় দায়ের হওয়া মামলায় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করেন। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। তুহিন ঘটনাটি ভিডিও করেন, যা মুছে ফেলতে চাপ দিলে তিনি পরিচয় দিয়ে অস্বীকৃতি জানান। পরে পাশের মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা