প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছাত্রদলের সাবেক নেতার গলাকা’টা লা’শ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রাম থেকে ছাত্রদলের সাবেক নেতা রাফি আহমেদের (২৮) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে এবং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। পরিবারের সদস্যরা হত্যার আশঙ্কা প্রকাশ করেছেন। কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

নিহত রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে। তিনি   রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

পরিবারের সদস্যরা জানান, সকালে রাফি ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান তারা। গিয়ে দেখেন, রাফির রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেন।

পরিবারের সদস্যদের ধারণা রাফিকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে তদন্ত চলছে

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা