প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতের অভিযান শেষে রাজধানীর শান্তিনগর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তপনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাকাণ্ডের একটি মামলা এবং ছাগলনাইয়া থানায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে ফেনীতে আনার জন্য পুলিশ দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, গ্রেপ্তার তপন গেল বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা ও খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আসামি। শুক্রবার রাতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তাকে ফেনীতে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। ফেনী আনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা