যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে, যেখানে ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়রা সহজেই খেলাধুলায় অংশ নিতে পারবেন। শনিবার নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে ১৪টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র স্টেডিয়াম নির্মাণই নয়, সেগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাও গুরুত্ব বহন করে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি উপজেলাগুলোতেও দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ থেকে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (৯ আগস্ট) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে ১৪টি উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, ‘শুধু স্টোডিয়াম উদ্ধোধন করে শেষ নয়, বরং তার যথাযথ ব্যবহারে সুনিশ্চিত করতে হবে।সব মিনি স্টোডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। সারা দেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা আরো বলেন, ‘এ মিনি স্টোডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করবেন।এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা উঠে আসবে। এ ক্ষেত্রে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সহযোগিতা নিয়ে আমাদের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হবে। যাতে জাতীয় পর্য়ায়ে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি। খেলাধুলার মধ্যে দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে।
তিনি অভিভাবকদের আহ্বান জানান, ‘আপনাদের সন্তানদের বেশি বেশি করে খেলাধুলায় অংশ গ্রহণে উৎসাহিত করুন। কারণ খেলাধুলা সুস্বাস্থ্যের পাশাপাশি মাদক এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে ।’
আসিফ মাহমুদ বলেন, ‘খেলাধুলার পাশাপাশি আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সারা দেশে উদ্যোক্তা গড়ে তোলার জন্য নানা ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছি। যাতে করে আমাদের দেশের যুব সমাজসহ নারীরা উদ্ভাবনী দিয়ে স্বনির্ভর হওয়ার পাশাপাশি আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’