প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজা দখল নয়, হামাসমুক্ত ও শান্তিপূর্ণ প্রশাসন গড়াই লক্ষ্য: নেতানিয়াহু

ইরানের প্রধান পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি নেতানিয়াহু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, গাজা দখল করা তাঁর উদ্দেশ্য নয়। বরং তিনি চান অঞ্চলটিকে হামাসের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করতে, যাতে জিম্মিদের মুক্তি ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত হয়।

শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমরা গাজা দখল করতে যাচ্ছি না। বরং অঞ্চলটি নিরস্ত্রীকরণ এবং একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করবো, যা হামাসের পরিবর্তে ভবিষ্যতের হুমকি প্রতিরোধ করবে।”

দুই বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে গাজার প্রায় ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা পাঁচ দফা নীতি গ্রহণ করেছে, যাতে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়া বিকল্প প্রশাসন গঠন এবং যুদ্ধক্ষেত্রের বাইরে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে।

তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য আরও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। কূটনৈতিক সূত্র জানায়, রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই বিষয়ে জরুরি বৈঠক করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা