প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তাররা হলেন— কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী বেগম, ভবানীপুর উত্তরা এলাকা থেকে সুমন, হোতাপাড়া থেকে আল আমিন, ময়মনসিংহের গফরগাঁও থেকে স্বাধীন ও শাহ জালাল এবং মহানগরের চান্না এলাকা থেকে ফয়সাল হাসান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক *প্রতিদিনের কাগজ* পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা