প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদাবাজ-দখলদার বিএনপির কেউ নয়: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চাঁদাবাজ, দখলদার কিংবা দেশের ক্ষতিসাধনকারীরা কখনোই বিএনপির কর্মী বা নেতা হতে পারে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে আহ্বান জানান তিনি।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা চত্বরে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, বিএনপির কেউ জোর করে এমপি হয় না। তারেক রহমান দীর্ঘ ১৬ বছর লড়াই করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। অথচ শেখ হাসিনা অতীতে বারবার বলেছেন, “মুজিব কন্যা পালাই না”, কিন্তু এখন সীমান্তে আমাদের মানুষ হত্যা করা দেশের আশ্রয়ে ভারতে অবস্থান করছেন।

আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বাইরে কিছুই গুরুত্ব পাবে না। এবার সরকার হবে ধানের শীষের সরকার—যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেবে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি প্রদান করবে এবং লক্ষ লক্ষ বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থান নিশ্চিত করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা