প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“মানুষের মনের দূর্বলতা কাজে লাগাতে চাই”- ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “নির্বাচন এখন আর ময়দানের যুদ্ধ নয়, এটি ব্যালটের যুদ্ধ। নবী-রাসূলদের যুগে যুদ্ধ হতো হাতে অস্ত্র নিয়ে, আর আমাদের যুগে এই যুদ্ধ হয় ব্যালটের মাধ্যমে।”

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে, জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ছাত্রী ও মহিলা দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দাওয়াতি কার্যক্রমে গুরুত্বারোপ করে ড. মাসুদ বলেন, “বাড়ি বাড়ি, ঘরে ঘরে, জনে জনে বারবার যেতে হবে। প্রথমে যার কাছে পৌঁছানো যাবে, তার মনে একটি প্রাকৃতিক দূর্বলতা তৈরি হয়। আমরা সেটিকে কাজে লাগাতে চাই—এটাই দাওয়াতের কৌশল।”

তিনি আরও বলেন, “এই সংগ্রাম আল্লাহর জমিনে তাঁর বিধান প্রতিষ্ঠার যুদ্ধ, যা আমাদের জন্য ফরজ করা হয়েছে। যেমন নামাজ ফরজ, তেমনি দ্বীন প্রতিষ্ঠার দায়িত্বও আমাদের।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা