প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিমানে আবারও ত্রুটি, উড়ার এক ঘন্টা পর ঢাকায় ফিরে এলো ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রাত ১২টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটটি উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টা উড়ার পর হঠাৎ উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ কাজ করছিল না। ফলে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। পরে রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি। 

পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।

শুক্রবার (৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমান সূত্রে জানা গেছে, তবে সেই বিকল্প উড়োজাহাজটি সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক ফ্লাইটটি আজ বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

এর আগে গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়। একইভাবে গত ২৮ জুলাইও দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে উড়ার পর ঢাকায় ফিরে আসে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা