প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক খু’ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান তুহিন (৫০) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর ব্যুরো প্রধান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন তুহিন। এ সময় ৪-৫ জন যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, এক যুবককে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, নিহত তুহিন মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন:
“যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, এই হলো গাজীপুর চৌরাস্তা।”
এই স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সাংবাদিক হত্যার এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন সহকর্মী ও স্থানীয়রা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা