প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার দপ্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫

দেশের নাগরিকদের আরো সহজে কনস্যুলার সেবা প্রদান করতে চট্টগ্রামে একটি আঞ্চলিক কনস্যুলার দপ্তর চালুর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একজন পরিচালক এবং কয়েকজন স্টাফের সমন্বয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছরের জুলাই মাসে সরকারের উচ্চপর্যায়ে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দপ্তরটি চালু হলে প্রবাসী বাংলাদেশি ও বিদেশগামী নাগরিকদের নথিপত্র সত্যায়নের জন্য ঢাকায় ছুটে আসার প্রয়োজন হবে না। চট্টগ্রামের দপ্তর থেকেই তারা প্রয়োজনীয় সব সেবা পাবেন।

প্রস্তাবিত আঞ্চলিক দপ্তরে যেসব কনস্যুলার সেবা দেওয়া হবে তার মধ্যে রয়েছে: শিক্ষাসনদ, জন্মসনদ, বিবাহ ও আইনি সনদ সত্যায়ন, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সহায়তা এবং জরুরি প্রয়োজনে প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের জন্য বিশেষ সেবা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দপ্তরটি চালুর প্রাথমিক প্রস্তুতি চলছে এবং অচিরেই কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম কনস্যুলার অফিস, পররাষ্ট্র মন্ত্রণালয়, কনস্যুলার সেবা, প্রবাসী বাংলাদেশি, নথিপত্র সত্যায়ন, আঞ্চলিক দপ্তর, ভিসা সহায়তা, বিদেশগামী নাগরিক

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা