প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সদরঘাটে জবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর লঞ্চ মালিক-শ্রমিকদের এক পক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর টার্মিনালে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে জবি ক্যাম্পাস থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী লঞ্চ টার্মিনালে ছুটে আসেন এবং ৯ নম্বর ঘাটে অবস্থান নেন।

আহতের মধ্যে একজন শিক্ষার্থী, নাবিল হোসেন, গুরুতর আহত অবস্থায় সুমনা হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, স্থানীয় রাজনৈতিক একটি গোষ্ঠীর ইন্ধনে লঞ্চ মালিক-শ্রমিকরা হামলা চালিয়েছে। হামলার পেছনে পরিকল্পিত উসকানি ছিল বলেও তারা দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তাজাম্মুল হক জানান, “ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানি না, খোঁজ নিয়ে জানাচ্ছি।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা