বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের নির্বাচনী প্যানেল ঘোষণা করে।
বিশ্লেষকদের মতে, সময়মতো প্যানেল ঘোষণা করায় ইসলামী ছাত্র আন্দোলন এখন বাড়তি প্রস্তুতির সুযোগ পাবে। অন্যদিকে, এখনও প্যানেল ঘোষণা না করায় বড় সংগঠনগুলোর কৌশল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ছাত্ররাজনীতির মাঠে নতুন উত্তাপ লক্ষ করা যাচ্ছে।