জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে স্থানীয় সময়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিমান আত্মরক্ষাবাহিনী।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটিতে একজন পাইলট ছিলেন। দুর্ঘটনার সময় তিনি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে তাকে উদ্ধার করা হয়েছে।
তবে এই দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জাপান বিমান আত্মরক্ষাবাহিনী।
এদিকে, বিশ্বজুড়ে সামরিক ও এয়ারক্র্যাফট দুর্ঘটনার আশঙ্কাজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ঘানায় বুধবার (৬ আগস্ট) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন মন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন। একই দিনে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি এয়ারি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন সকল আরোহী।
বিশ্বব্যাপী এ ধরনের পরপর দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে।