প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে: স্বস্তিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান দোদুল্যমানতা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার মাধ্যমে কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ড. ইউনূস পরিষ্কারভাবে জানিয়েছেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনকে চিঠি দেবেন। এরপর কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। এই ঘোষণার জন্য গোটা জাতি অপেক্ষা করছিল।”

তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ও দ্বিধা তৈরি হয়েছিল, সেটি এখন দূর হয়েছে। দেশে একটি নির্বাচনমুখী পরিবেশ তৈরি হচ্ছে এবং তা আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।”

বিএনপির এই নেতা আশাবাদ ব্যক্ত করেন, “আগামী জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হবে। আমরা দেশবাসীকে এখন থেকেই প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পায়।”

তিনি বলেন, “এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আরও দৃঢ় হলো এবং অনিশ্চয়তার অবসান ঘটল।”

, অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা, নির্বাচন তফসিল, রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচন ২০২৬

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা