প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সীমানা বিরোধে ভাতিজার ঘুষিতে চাচা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক সীমানা বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচা মাহাবুল ইসলাম (৬০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাহাবুল ইসলাম তার বাড়িতে একটি ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় প্রতিবেশী ও চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিক বাঁধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবু বক্করের ছেলে মো. জুনাইদ চাচাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আহত অবস্থায় মাহাবুলকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্টতার অভিযোগে ৭ জনকে আটক করেছে। হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, “ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা