প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাসের ধাক্কায় রাইডশেয়ার তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫

রাজধানীর খিলক্ষেত কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে বাসের ধাক্কায় এক রাইডশেয়ার মোটরসাইকেলের নারী যাত্রী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৮ বছর।

বুধবার (৬ আগস্ট) ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা যুবক সুমন জানান, “একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মেয়েটি ছিটকে পড়ে। চালক তখনই বাইক নিয়ে পালিয়ে যায়। আমি আশপাশে দাঁড়ানো একজন হয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু এখানে আসার পর চিকিৎসক জানালেন সে বেঁচে নেই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “অজ্ঞাতনামা তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খিলক্ষেত থানা পুলিশকে জানানো হয়েছে।”

এ দুর্ঘটনায় রাইডশেয়ার নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলার বিষয়টি আবারও সামনে এসেছে।

, রাইড শেয়ার দুর্ঘটনা, ঢাকা এক্সপ্রেসওয়ে, তরুণীর মৃত্যু, ঢামেক, ট্রাফিক নিরাপত্তা, রোড অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল দুর্ঘটনা, অজ্ঞাত লাশ, নারী যাত্রী মৃত্যু, চালক পলাতক, ঢাকা সড়ক দুর্ঘটনা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা