প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাইলস্টোন কলেজে শুরু হয়েছে পাঠদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আজ (বুধবার, ৬ আগস্ট) থেকে পুনরায় শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।
সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস গ্রহণ শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার্থীদের মানসিক আঘাত কাটিয়ে উঠতে প্রথম দুই দিন দোয়া মাহফিল ও মানসিক প্রশমন কর্মসূচি পরিচালনা করা হয়েছে। আজ থেকে নিয়মিত ক্লাস শুরু হলেও, শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আগামী তিন মাসব্যাপী মনোসামাজিক কাউন্সেলিং* কার্যক্রম চালু থাকবে।

*মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম জানান, “আজ থেকে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো ধাপে ধাপে চালু করা হবে। কাউকে জোর করে ক্লাসে আনা হয়নি, অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীরা ফিরেছে।”

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন কলেজ এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে। পরে কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা