স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা-০৭ আসনের সম্ভাব্য প্রার্থী জননেতা হামিদুর রহমান হামিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে যুবদলের প্রাক্তন ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাভেদ হাকিম এই সম্মাননা স্মারক তুলে দেন হামিদুর রহমান হামিদের হাতে। তিনি আদি ঢাকার তরুণ প্রজন্মের কাছে একজন জনপ্রিয় নেতারূপে পরিচিত এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমে বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৭৭৬) এর সম্মানিত সভাপতি জনাব আব্দুল আউয়ালসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।