প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোটকে ঈদের আনন্দে রূপ দিতে চাই: ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫

আগামী রমজানের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ড. ইউনূস বলেন, “নির্বাচনের দিনকে আমরা ঈদের মতো আনন্দমুখর করে তুলতে চাই। এবারের ভোটের উৎসবে থাকবে সার্বজনীন অংশগ্রহণ। বাচ্চাকাচ্চা নিয়ে যেন সবাই হাসিমুখে ভোট দিতে কেন্দ্রে আসেন—সেই পরিবেশ আমরা নিশ্চিত করবো।”

রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিধ্বস্ত অবস্থায় ছিল। এখান থেকে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় অবদান আমাদের প্রবাসী শ্রমজীবীদের। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।”

নারী ভোটারদের অংশগ্রহণের প্রসঙ্গে তিনি বলেন, “নারীরা যেন নিরাপদ ও উৎসাহপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এবারে ভোটকেন্দ্রে যেন নারী ভোটারদের ঢল নামে, সেটাই আমাদের লক্ষ্য।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা