প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৭১-কে বিতর্কে জড়িয়ে জুলাই অভ্যুত্থানকে হেয় করার ঘৃণ্য চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়েছে—এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে, আর ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের অবসান হয়েছে। বাংলাদেশের ইতিহাস গড়ে উঠেছে জনগণের সংগ্রামের ধারায়।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে ’৭১ এর মুখোমুখি দাঁড় করানোর যে ঘৃণ্য প্রচেষ্টা চলছে, তার চূড়ান্ত নিন্দা জানাই। এই ছবি লাখো শহীদের রক্তের প্রতি এবং জুলাই অভ্যুত্থানের প্রতি সরাসরি অসম্মান।”

পোস্টে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি প্রদর্শনীতে প্রদর্শিত বিতর্কিত ছবির প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন।

উল্লেখ্য, উমামা ফাতেমা ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র। জুলাই অভ্যুত্থান চলাকালীন সময় তার সরব উপস্থিতি এবং নেতৃত্ব সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করেছিল। গত মাসে তিনি সংগঠন থেকে অবসর নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা