প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টিএসসির ভেতরে শিবির বাইরে বাম— চরম উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রশিবিরের আয়োজিত একটি প্রদর্শনীতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি টাঙানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাম ছাত্রসংগঠনগুলোর তীব্র আপত্তির মুখে ছবিগুলো ইতোমধ্যে সরিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে মঙ্গলবার (৫ আগস্ট) টিএসসির ভেতরে ছাত্রশিবির নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও, বাইরে অবস্থান নিয়ে নানা স্লোগান ও প্রতিবাদ করছে বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে ক্যাম্পাসজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম জানান, “শিক্ষার্থীদের একাংশ অভিযোগ জানালে আমরা শিবিরের সঙ্গে কথা বলে বিতর্কিত ছবি সরিয়ে নিয়েছি। তারা আমাদের সহযোগিতা করেছে, এজন্য ধন্যবাদ জানাই।”

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে রাজনৈতিক সংগঠনগুলোর উত্তেজনাকর অবস্থান ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা