‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিতে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে মাত্র ১৭ জন যাত্রী নিয়ে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বৃষ্টিপাতের মধ্যেই বেলা ১১টা ২৩ মিনিটে বিশেষ ট্রেনটি যাত্রা শুরু করে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিল্লুর রহমান জানান, “ঢাকাগামী এই স্পেশাল ট্রেনটির মোট আসন সংখ্যা ছিল ৬৭৬। এর মধ্যে ভাঙ্গা থেকে মাত্র ১৭ জন যাত্রী উঠেছেন। অধিকাংশ বগি ফাঁকা ছিল।”
ট্রেনটি পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে রাজধানীতে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে এ বিশেষ ট্রেনটি চালু করা হয়। তবে যাত্রীর সংখ্যা কম থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।