প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাইমুমের পরিবেশনায় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেলা ১১টায় দেশের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুষ্ঠানমালা। তারা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা জনপ্রিয় গান— ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’।

পুরো দিনব্যাপী আয়োজনে ব্যান্ড দল, একক শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একে একে অংশ নেবেন। দর্শকদের জন্য থাকছে ধর্মীয় বিরতি, ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর নাট্য উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

আয়োজকরা জানান, এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক। শহীদদের স্মরণে এই অনুষ্ঠান নতুন করে ইতিহাসকে ছুঁয়ে দেখার আহ্বান জানাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা