প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মানুষের বুকে গুলি চালিয়ে ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে চেয়েছিল সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “মানুষের বুকে গুলি চালিয়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল।” মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা দেন তিনি।

তিনি আরও বলেন, “কোটা পদ্ধতিকে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। যে তরুণ ঘুষ দিতে পারেনি বা সরকারদলীয় মাফিয়াদের সঙ্গে সংযোগ গড়তে পারেনি, তার সরকারি চাকরি হয়নি।”

২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে ড. ইউনূস বলেন, “সেই সময় গুলিবিদ্ধ আন্দোলনকারীদের চিকিৎসাও করতে দেওয়া হয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে আহতদের চিকিৎসা না দেওয়া হয়। এটি ছিল মানবতাবিরোধী আচরণ।”

প্রধান উপদেষ্টা জানান, শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করেছে অন্তর্বর্তী সরকার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা