প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট দেশজুড়ে জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫

আসন্ন ৫ আগস্ট (মঙ্গলবার) ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে গণমিছিল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি মাসব্যাপী ঘোষিত কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গত শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট শান্তিপূর্ণ গণমিছিল সফল করতে আমরা সকল মহানগর ও জেলা শাখাকে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে গণমিছিল সফল করতে স্থানীয় প্রশাসনসহ দেশের জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি। এই কর্মসূচিতে দেশপ্রেমিক জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জামায়াতে ইসলামী আশা করছে, এই কর্মসূচি ২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকার প্রতি সম্মান ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হিসেবে কাজ করবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা