প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রিকশা উল্টে লরি চাপায় প্রাণ গেল তিন জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫

উল্টো পথে চলা এক রিকশা উল্টে গেলে লরি চাপায় রিকশার আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল দিক থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি সড়কের মধ্য দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে গেলে লরির নিচে চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। সেসময় আহত অবস্থায় আরও তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, লরি চাপায় এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপর দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা