প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্ত্রীর পরকীয়ার জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা, আত্মঘাতী স্কুলশিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫

ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে—স্ত্রীর পরকীয়ার সন্দেহে দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পর আত্মহত্যা করেছেন এক স্কুলশিক্ষক বাবা। নিহত অলপেশভাই কান্তিভাই সোলাঙ্কি (৪১) পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন।

শনিবার (২ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অলপেশভাইয়ের স্ত্রী ফোন রিসিভ না করায় বাড়িতে এসে দরজা বন্ধ দেখতে পান। পরে আত্মীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পান, স্বামী এবং দুই সন্তান মৃত অবস্থায় পড়ে আছেন।

সুরাটের ডেপুটি পুলিশ কমিশনার বিজয় সিং গুজর জানান, ঘটনাস্থল থেকে ৫-৬ পৃষ্ঠার একটি সুইসাইড নোট, দুটি ডায়েরি এবং নিহত অলপেশভাইয়ের মোবাইলে ধারণকৃত কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে। ডায়েরির একটি ছিল সরাসরি স্ত্রীর উদ্দেশ্যে লেখা, যেখানে বিগত কয়েক মাসের মানসিক অবস্থা ও পারিবারিক ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে।

পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক নিয়ে দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল। ঘটনার পর পুলিশ অলপেশভাইয়ের স্ত্রী ফাল্গুনিভাই ও তার কথিত প্রেমিক নরেশ কুমারকে গ্রেপ্তার করেছে।

অলপেশভাইয়ের ভাই জানান, “আমার ভাই দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন। স্ত্রীর অবৈধ সম্পর্কই তাকে এই ভয়াবহ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা