প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় ৪ সিএনজি যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কক্সবাজারের রামুতে সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রামুর রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা পার হওয়ার সময় রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে।

সিএনজিটিকে এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা