প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সামনে ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫

নতুন রাজনৈতিক বাস্তবতায় দেশের ভবিষ্যৎ গতি নির্ধারণে আগামী পাঁচ থেকে ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী পাঁচ-ছয়দিনে আমরা বুঝতে পারব, আমরা কোথায় যাচ্ছি। তবে যাই কিছু হোক, নির্বাচন পিছিয়ে যাবে না। প্রধান উপদেষ্টা এই বিষয়ে কঠোর অবস্থানে আছেন।”

তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো বাধা থাকবে না, এবং সেটি শান্তিপূর্ণভাবেই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান সরকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এই সরকার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। সেখান থেকে বিচার করলে, অন্তর্বর্তী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে বলাই যায়।”

চাঁদাবাজি এবং দলীয় ফান্ডিং প্রসঙ্গে তিনি বলেন, “চাঁদাবাজির বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রমাণ মিললে যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর অর্থ সংগ্রহ বা ফান্ড রেইজিং প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলগুলোর অর্থ ব্যবস্থায় স্বচ্ছতা আসেনি, এটি অত্যন্ত দুঃখজনক।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা