প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।বুধবার (৩০ জুলাই) ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিন্টু বলেন, “নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবার জানা। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে। দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন।”

তিনি জানান, বিএনপি লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
তিনি বলেন, “আমরা আশা করছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে। তবে দেশের রাজনৈতিক বাস্তবতা ও আদালতে কেয়ার টেকার সরকারের মামলা চলমান থাকায় জানুয়ারিতেও নির্বাচন হতে পারে।”

আওয়াল মিন্টু আরও বলেন, “সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তবে কখনোই ভালো শাসন প্রতিষ্ঠিত হবে না। আমরা ২০০৬ সাল থেকেই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কেউ যেন না ভাবে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি।”

তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনের পর থেকে দেশে কার্যত কোনো নির্বাচনকালীন সরকার নেই। নির্বাচিত সরকার না থাকলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন বা জীবনমান কখনোই উন্নত হবে না। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসে, তারই জনগণের কাছে জবাবদিহিতা থাকে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা