প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুজিববাদ বিতাড়নের ঘোষণা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫

“বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব” — এমন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, “আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা যাব। নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম চলছে। গোপালগঞ্জেও আমাদের থামানো যায়নি, গাজীপুরেও পারবে না।”

স্থানীয় সন্ত্রাসীদের মহড়া ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, “আজও গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিকে দমানো যাবে না।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও দোয়া মাহফিলে বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “যারা গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা তাদের পাশে আছি। যারা ন্যায়ের পক্ষে ছিলেন, তাদের প্রতি সম্মান জানাতেই আমরা এই পথ চলছি।”

মাহফিল শেষে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ নেতাদের এক নজর দেখতে ভিড় করেন। পরে তারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নিতে রওনা দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা